ঢাকা, শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬

ইউরোপ থেকে ফেরত পাঠানো হ‌লো ৩৫ বাংলাদেশিকে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:২৩, ২৩ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৪:২৪, ২৩ অক্টোবর ২০২৬

Ekushey Television Ltd.

ইউরোপের ইউরোপের প্রত্যাবাসন ব্যবস্থায় তিন দেশ ইতালি, গ্রিস এবং সাইপ্রাস থেকে ৩৫ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। 

শুক্রবার (২৩ অক্টোবর) বিশেষ ফ্লাইটে তারা ঢাকায় ফেরানো হয়েছে। ফেরত পাঠানোদের ম‌ধ্যে- ইতালি থেকে ১৯ জন, গ্রিস থেকে ১০ জন এবং সাইপ্রাস থেকে ছয়জন রয়েছে।

ঢাকার ইতালি দূতাবাস এক বার্তায় জানিয়েছে, ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত ব্যবস্থাপনা সংস্থা ফ্রন্টেক্সের (ফ্রন্টেক্স) ব্যবস্থাপনায় শুক্রবার একটি প্রত্যাবাসন ফ্লাইট পরিচালনা করা হয়।

এর মাধ্যমে ইতালি, গ্রিস ও সাইপ্রাস থেকে বাংলাদেশি নাগরিকদের দেশে ফিরিয়ে আনা হয়েছে।

এমএইচ
 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি