ঢাকা, বৃহস্পতিবার   ০৫ নভেম্বর ২০২৬

স্পষ্ট বার্তা, আমেরিকানরা পরিবর্তন চায়: বারাক ওবামা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:২৫, ৪ নভেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

মধ্যবর্তী নির্বাচনে মার্কিন প্রতিনিধি পরিষদ এবং সিনেটের নিয়ন্ত্রণ ফিরে পেয়েছে ডেমোক্র্যাটরা। এই জয়ের পর যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, তার দলের ব্যাপক বিজয় প্রমাণ করে যে আমেরিকানরা পরিবর্তন চায়।

এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে ওবামা লিখেছেন, “আজ রাতে আমেরিকান জনগণ একটি স্পষ্ট বার্তা দিয়েছে। তারা এমন রাজনীতি চায় যা মানুষকে বিভক্ত করার বদলে একত্র করে এবং এমন নেতাদের চায় যারা তাদের সামনে থাকা চ্যালেঞ্জগুলোর বাস্তবসম্মত সমাধান দিতে পারে।”

মিশিগান ও জর্জিয়ার মতো দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোতে ওবামা বেশ কয়েকজন ডেমোক্র্যাট প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নিয়েছিলেন।

তিনি আরও যোগ করেন, “এখন আমাদের কাজ হলো হাতা গুটিয়ে কাজে নেমে পড়া, যেখানে আমাদের ক্ষমতা আছে সেখানে পরিবর্তন আনা, আরও ক্ষতি প্রতিরোধ করা এবং ভবিষ্যতের জন্য ভিত্তি তৈরি করা।”

সিএনএনের নির্বাচনী ফলাফলের তথ্য অনুযায়ী, সিনেটে ডেমোক্র্যাটদের আসন ৫৪টি এবং রিপাবলিকানদের ৪২টি। অন্যদিকে, প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটরা ২২৭টি এবং রিপাবলিকানরা ১৩৫টি আসন পেয়েছে। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি