ঢাকা, মঙ্গলবার   ১৭ মার্চ ২০২৬

৫ বছর ধরে সন্তানকে লকারের মধ্যে লুকিয়ে রাখলেন মা!   

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩৫, ২৬ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

মা তার সন্তানকে রেল স্টেশনের লকারে ৫ বছর ধরে লুকিয়ে রেখেছেন! হন্তদন্ত হয়ে থানায় ঢুকে আউড়ে চলেছিলেন এক মহিলা। লকারের ভিতরে প্লাস্টিকে মুড়ে আমিই তাকে লুকিয়ে রেখেছি! প্রথম নিজের কানকেই বিশ্বাস করতে পারছিলেন না পুলিশ কর্তারা। কিন্তু পরে মহিলার কথা শুনে রেল স্টেশনের ওই লকার খুলতেই আঁতকে ওঠেন তাঁরা। একি!   

ভিতরে তখনও প্লাস্টিকে জড়ানো রয়েছে একটি শিশুর দেহ। দেহ বললে ভুলই হবে। আসলে ভিতরে প্লাস্টিকে জড়ানো অবস্থায় রাখা রয়েছে কতগুলো মানুষের হাড়গোড়। মৃত্যুর ৫ বছর পর মাংস গলে হাড় বেরিয়ে যাওয়ারই তো কথা!   

মঙ্গলবার ঠিক এমনই অত্যাশ্চর্য অভিজ্ঞতা হল টোকিও পুলিশের। টোকিওর উগুইসুদানি রেল স্টেশন থেকে ওই শিশুর হাড় উদ্ধার করে পুলিশ।

ঠিক কী হয়েছিল? নিজের সন্তানকে কেন লকারে লুকিয়ে রেখেছিলেন তিনি? পুলিশের কাছে নিজেই খোলসা করলেন ওই মহিলা।

পুলিশকে ওই মহিলা জানান, ৫ বছর আগে তিনি একটি মৃত সন্তানের জন্ম দিয়েছিলেন। পাছে কেউ সেটা জানতে পেরে যায়, তাই গোপন রাখতে মৃত শিশুকে রেল স্টেশনের লকারের মধ্যে লুকিয়ে রেখেছিলেন। স্টেশনের ওই লকারের ভাড়া তিনিই দিতেন। আর এই ৫ বছর ধরে নিয়মমাফিক ভাড়াও দিয়ে আসছিলেন।

কিন্তু সম্প্রতি তাঁর পার্টনারের সঙ্গে সম্পর্কে ভাঙন ধরে। পার্টনার তাঁকে বাড়ি থেকে বার করে দেন। লকারের চাবিটা ওই মহিলা বাড়িতেই ফেলে এসেছিলেন, ফলে পাছে কেউ জানতে পারেন সেই ভয়ে তিনি পুলিশের দ্বারস্থ হন। সব ঘটনা পুলিশকে খুলে বলেন।

পুলিশ তাঁকে গ্রেফতার করেছে। ওই মহিলা ঠিক বলছেন কি না তা খতিয়ে দেখছে পুলিশ। সূত্র: আনন্দবাজার

এসি  

 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি