ঢাকা, সোমবার   ০২ মার্চ ২০২৬

দুর্নীতির দায়ে ফেঁসেছেন ইরানের প্রেসিডেন্টের ছোটভাই

প্রকাশিত : ১৪:৫৬, ৫ মে ২০১৯ | আপডেট: ১৬:২৩, ৫ মে ২০১৯

Ekushey Television Ltd.

দুর্নীতির দায়ে ফেঁসেছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির ভাই হোসেইন ফেরেদৌন।  ঘুষ লেনদেনের অভিযোগে তাকে সে দেশের আদালত অনির্দিষ্টকালের  দণ্ডাদেশ প্রদান করেন।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে রোববার আল জাজিরা এক প্রতিবেদনে এ খবর নিশ্চত করেছে।

তবে, ইরানের প্রেসিডেন্টের সমর্থকদের অভিযোগ, রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোণিত মামলায় তাকে কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে বিচার বিভাগ সে অভিযোগ নাকচ করে দেন।

রায়ে আদালত বলেন, হোসেইন ফেরেদৌনের বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছিল তার কয়েকটিতে তার সম্পৃক্ততার সত্যতা না পাওয়া গেলেও, অন্যান্য অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে কারাদণ্ড দেওয়া হয়েছে।

 

আই/টিআর


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি