ঢাকা, শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬

কায়রোগামী সব ফ্লাইট স্থগিত করেছে ব্রিটিশ এয়ারওয়েজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৯, ২১ জুলাই ২০১৯ | আপডেট: ১১:৪১, ২১ জুলাই ২০১৯

(ফাইল ফটো)

(ফাইল ফটো)

Ekushey Television Ltd.

নিরাপত্তা ঝুঁকিতে মিশরের কায়রোগামী সব ফ্লাইট এক সপ্তাহের জন্য স্থগিত করেছে ব্রিটিশ এয়ারওয়েজ। তবে ঝুঁকির কোনও কারণ জানায়নি তারা।

নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন ব্রিটিশ এয়ারওয়েজের এক মুখপাত্র।

কার্যক্রম স্থগিত হওয়ায় বেশ ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। এদিকে, কায়রো বিমানবন্দরের মুখপাত্র বলেছেন, এ সম্পর্কে ব্রিটিশ এয়ারওয়েজ কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।  


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি