ঢাকা, মঙ্গলবার   ০৩ ফেব্রুয়ারি ২০২৬

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় নিহত ২, হামলাকারী আটক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১৪, ১৫ নভেম্বর ২০১৯ | আপডেট: ০৯:১৫, ১৫ নভেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি হাইস্কুলে বন্দুকধারীর গুলিতে দুই শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে স্কুলে প্রকাশ্য গুলি চালানোর পর সন্দেহভাজন বন্দুকধারীকে নাথানিয়েল বারহাউকে আটক করে পুলিশ। ১৬ বছর বয়সী নাথানিয়েল আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

পুলিশ জানায়, অভিযুক্ত কিশোর তার ব্যাগ থেকে বন্দুক বের করে পাঁচজনকে গুলি করে। এরপর নিজের ওপর গুলি চালায়। আহতদের মধ্যে ১৬ বছর বয়সী এক কিশোরী ও ১৪ বছর বয়সী কিশোর চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।  

একে//


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি