ঢাকা, মঙ্গলবার   ০৩ ফেব্রুয়ারি ২০২৬

শ্রীলঙ্কার জাতীয় টেলিভিশনের সম্প্রচার স্থগিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩৩, ১৩ জুলাই ২০২২

Ekushey Television Ltd.

শ্রীলঙ্কার জাতীয় টেলিভিশন রুপাভিহিনির সম্প্রচার স্থগিত করা হয়েছে। কর্মকর্তারা বলেছেন, বিক্ষোভকারীরা রাষ্ট্রীয় টেলিভিশন কার্যালয়ে ভিড় জমালে প্রকৌশলীরা সম্প্রচার বন্ধ করে দেন। 

বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি অনলাইন শ্রীলঙ্কার চলমান অস্থিরতা নিয়ে দেওয়া লাইভ আপডেটে এই তথ্য দিয়েছে।

এদিকে প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহেকে দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পার্লামেন্টের স্পিকার।  

স্পিকার বলেছেন, প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকশে তাকে জানিয়েছেন সংবিধানের ৩৭ ধারার ১ অনুচ্ছেদের আওতায় এই নিয়োগ দেওয়া হয়েছে।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি