ঢাকা, মঙ্গলবার   ০৩ ফেব্রুয়ারি ২০২৬

পাকিস্তানে খনি ধসে নিহত ১২

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫৭, ২০ মার্চ ২০২৪

Ekushey Television Ltd.

পাকিস্তানের দক্ষিণাঞ্চলে ধসে পড়া একটি কয়লা খনি থেকে আরও দশজন খনি শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

এক কর্মকর্তা বলেছেন, উদ্ধার অভিযান শেষ হওয়ার পর মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২ জন।

বুধবার বেলুচিস্তান প্রদেশের খনির প্রধান পরিদর্শক আব্দুল গনি বালোচ এএফপি’কে এ কথা জানান।

তিনি বলেন, ‘১২টি মৃতদেহ উদ্ধারের মাধ্যমে উদ্ধার অভিযান শেষ হয়েছে। রাতে দুটি মরদেহ উদ্ধার করা হয়েছে। অবশিষ্ট ১০ জনকে ভোরে উদ্ধার করা হয়েছে।’ 

প্রাদেশিক রাজধানী কোয়েটা থেকে ৮০ কিলোমিটার (৫০ মাইল) পূর্বে এই দুর্ঘটনা ঘটে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি