ঢাকা, সোমবার   ১৬ ফেব্রুয়ারি ২০২৬

সিডনিতে বাড়িতে আগুন লেগে ৩ শিশু নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১৬, ৭ জুলাই ২০২৪

Ekushey Television Ltd.

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের পুলিশ জানিয়েছে, পশ্চিম সিডনিতে একটি বাড়িতে ভয়াবহ আগুনে পুড়ে তিন শিশু প্রাণ হারিয়েছে। এদের একজন ১০ বছরের কিশোরী এবং বাকি দুজন দুই ও চার বছরের দুই শিশু।

নিউ সাউথ ওয়েলস রাজ্যের পুলিশ জানিয়েছে, শনিবার রাতে ফ্রিম্যান স্ট্রিটের একটি বাড়িতে আগুন লাগার পর জরুরি সেবাসমূহকে খবর দেওয়া হয়।

নিহত তিন শিশুর পরিচয় আনুষ্ঠানিকভাবে শনাক্ত করা হয়নি। 

এদিকে ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়া ২৯ বছর বয়সী এক নারীকে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে ২৮ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত করছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি