ঢাকা, মঙ্গলবার   ০৩ ফেব্রুয়ারি ২০২৬

বেসামরিক মানুষের ওপর হামলা ঘটনায় হতাশা প্রকাশ করেছেন বান কি মুন

প্রকাশিত : ০৯:১৫, ২৫ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৮:৪৯, ২৮ মার্চ ২০১৭

Ekushey Television Ltd.

সিরিয়ার আলেপ্পোতে বেসামরিক মানুষের ওপর হামলা ঘটনায় হতাশা প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। তিনি বলেছেন, আলেপ্পোর আবাসিক এলাকায় বিমান হামলার পাশাপাশি ‘বাঙ্কার বাস্টার’ বোমা ও অন্যান্য অস্ত্রের ব্যবহার যুদ্ধাপরাধের সামিল। বেসামরিক নাগরিকদের রক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়ের অঙ্গীকারের কথা উল্লেখ করে সামরিক অভিযান সীমিত করার আহ্বান জানান। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার এক সপ্তাহের অস্ত্রবিরতি ভেস্তে যাওয়ার পর গেল বুধবার থেকে আলেপ্পোয় নতুন করে অভিযান শুরু করে সরকারি বাহিনী। এ অভিযানে এরইমধ্যে একশরও বেশি মানুষ মারা গেছে। তীব্র পানি সংকটে রয়েছে আলেপ্পোর মানুষ। এদিকে সামরিক অভিযানের বিষয়ে আজ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক আহ্বান করেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্স।


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি