ঢাকা, রবিবার   ২৯ মার্চ ২০২৬

মানবতাবিরোধী অপরাধ মামলায় আসামি হচ্ছেন মামুন-মাসুদ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১১, ২৯ মার্চ ২০২৬

Ekushey Television Ltd.

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদ ও সাবেক লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী।

রোববার গুমের মামলায় মামুন খালেদ ও জুলাই হত্যাকাণ্ডে মানবতাবিরোধী অপরাধের মামলায় মাসুদ উদ্দিনকে গ্রেফতার দেখানোর জন্য ট্রাইব্যুনাল-২ এ আবেদন করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন।

মাসুদ উদ্দিন চৌধুরীকে ফেনীতে জুলাই হত্যাযজ্ঞের মামলায় ও মামুন খালেদকে গুমের মামলায় ৭ এপ্রিল ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেন আদালত। তাদের উপস্থিতিতে সেদিন গ্রেফতার দেখানো হবে সাবেক এই দুই সেনা কর্মকর্তাকে।

এর আগে জুলাই হত্যাকাণ্ডের মিরপুর থানার দেলোয়ার হত্যা মামলায় মামুন খালেদকে ৫ দিনের রিমান্ড দেয় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। এছাড়া আরেকটি মামলায় মাসুদ উদ্দিন চৌধুরীকেও রিমান্ড দেওয়া হয়।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি