ঢাকা, বৃহস্পতিবার   ১৬ এপ্রিল ২০২৬

মাসদার হোসেনের আইনজীবী সনদ স্থগিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৪, ১৬ এপ্রিল ২০২৬ | আপডেট: ১১:০১, ১৬ এপ্রিল ২০২৬

Ekushey Television Ltd.

মক্কেলের নিকট থেকে সোয়া কোটি টাকা আত্মসাতের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় সাবেক জেলা জজ ও সুপ্রিম কোর্টের আইনজীবী মাসদার হোসেনের আইনজীবী সনদ স্থগিত করেছে বাংলাদেশ বার কাউন্সিল।

বুধবার বার কাউন্সিলের এক জরুরি সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

বার কাউন্সিলের সচিবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১২ এপ্রিল দৈনিক কালবেলা পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী আইনজীবী মাসদার হোসেন কর্তৃক মক্কেলের নিকট থেকে সোয়া কোটি টাকা আত্মসাৎ করা সংক্রান্ত সংবাদটি বার কাউন্সিলের গোচরীভূত হয়েছে। 

উল্লিখিত সংবাদমতে, আইনজীবী মাসদার হোসেন উক্ত বিষয়টি স্বীকার করে নিয়েছেন।

ওই অভিযোগের প্রাথমিক সত্যতা ও পেশাগত নৈতিকতার প্রশ্ন বিবেচনায় নিয়ে বার কাউন্সিলের সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে এই বিষয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রাথমিক উপাদান থাকায় সাময়িকভাবে তার সনদ স্থগিত করে, তার সনদ কেন স্থায়ীভাবে বাতিল করা হবে না— মর্মে আগামী ১৫ দিনের মধ্যে কারণ দর্শানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

সেই অবধি তার সনদ সাময়িকভাবে স্থগিত থাকবে মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি