ঢাকা, বুধবার   ২২ এপ্রিল ২০২৬

ভার্চুয়াল কোর্ট পরিচালনায় কোনো সংকট নেই: অ্যাটর্নি জেনারেল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩২, ২২ এপ্রিল ২০২৬ | আপডেট: ১৫:৪৫, ২২ এপ্রিল ২০২৬

Ekushey Television Ltd.

ভার্চুয়াল কোর্ট পরিচালনায় এখন পর্যন্ত কোনো সংকট নেই। বরং মামলা পরিচালনায় গতিশীলতা এসেছে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল।

বুধবার দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি।

অ্যাটর্নি জেনারেল বলেন, চলমান জ্বালানি সংকট মোকাবিলায় এই উদ্যোগ ইতিবাচক প্রভাব পড়বে। ভাচুর্য়ালি পরিচালনায় এখন পর্যন্ত কোনো সংকট দেখা যায়নি। এতে মামলা দ্রুত নিষ্পত্তি হবে বিচারে গতিশীলতা আসবে বলেও মন্তব্য করেন অ্যাটর্নি।

এর আগে গত ১৯ এপ্রিল এক বিজ্ঞপ্তিতে হাইকোর্ট বিভাগে সপ্তাহে দুদিন বুধ ও বৃহস্পতিবার বিচার কাজ ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে বলে জানায়। এতে বলা হয়, বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় এবং জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয় নিশ্চিত করার লক্ষ্যে ‘আদালত কর্তৃক তথ্যপ্রযুক্তি ব্যবহার আইন-২০২০ এবং হাইকোর্ট বিভাগের জারি করা প্র্যাকটিস ডাইরেকশন অনুসরণ করত তথ্য প্রযুক্তি ব্যবহার করে প্রতি সপ্তাহে দুই দিন উভয়  বিভাগে ভার্চুয়াল কোর্ট পরিচালনার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। 

যদিও আইনজীবীরা এর প্রতিবাদে মানববন্ধন করছেন। অবিলম্বে ভার্চুয়াল কোর্ট পরিচালনা বন্ধে ২৪ ঘন্টার সময় বেধে দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবীরা। তা না হলে কাল থেকে আন্দোলনে নামার হুশিয়ারি দেন তারা। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি