ঢাকা, সোমবার   ১৯ অক্টোবর ২০২৬

৭ জানুয়ারি শুরু হবে অমর একুশে বইমেলা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৩৩, ১৮ অক্টোবর ২০২৬

Ekushey Television Ltd.

২০২৭ সালের ৭ জানুয়ারি থেকে অমর একুশে বইমেলা শুরু হয়ে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত এই বইমেলা চলবে। রোববার (১৮ অক্টোবর) বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজমের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৩ অক্টোবর সকাল সাড়ে ১০টায় বাংলা একাডেমির শহিদ মুনীর চৌধুরী সভাকক্ষে অমর একুশে বইমেলা ২০২৭ আয়োজন বিষয়ে প্রকাশক-প্রতিনিধিদের মত-বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী। পাশাপাশি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান ও মন্ত্রণালয়ের সচিব ইয়াসমিন বেগমও এতে উপস্থিত ছিলেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওই সভায় প্রকাশক-প্রতিনিধিদের সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে আগামী ৭ জানুয়ারি, ২০২৭ তারিখ থেকে ৬ ফেব্রুয়ারি, ২০২৭ তারিখ পর্যন্ত অমর একুশে বইমেলা ২০২৭ এর সময় নির্ধারিত হয়েছে।

এমএইচ 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি