ঢাকা, বৃহস্পতিবার   ২৬ নভেম্বর ২০২৬

আরও দুই পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩০, ২৬ নভেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

এসআর‌বি‌তে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসানের পর এবার আরও দুই পুলিশ কর্মকর্তাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গো‌য়েন্দা পু‌লিশ (ডি‌বি)।

বুধবার (২৫ ন‌ভেম্বর) তা‌দের ‌গ্রেফতার ক‌রে গো‌য়েন্দা পুলিশ।

ওই কর্মকর্তারা হলেন– ২৫তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ এবং ৩৩তম বিসিএসের কর্মকর্তা মো. রাকিবুল হাসান। আবুল কালাম আজাদের বাড়ি ঝালকাঠি জেলার সদর উপজেলায় এবং রাকিবুল হাসানের বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় বলে জানা গেছে।

ডি‌বির কর্মকর্তরা জানান, আবুল কালাম আজাদ বর্তমানে পিবিআইতে কর্মরত আছেন। তাকে গাজীপুর থেকে আটক করা হয়। আর রাকিবুল হাসানকে নোয়াখালী ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার থেকে আটক করা হয়।

দুই পু‌লিশ কর্মকর্তা‌কে হেফাজ‌তে নেওয়ার বিষয়‌টি ‌নি‌শ্চিত ক‌রে‌ছেন ডিএম‌পির অতিরিক্ত ক‌মিশনার (গো‌য়েন্দা) শ‌ফিকুল ইসলাম। তি‌নি ব‌লেন, দুই পু‌লিশ কর্মকর্তার ম‌ধ্যে আজা‌দের বিরুদ্ধে আইসি‌টি মামলার রিকুইজিশন ছিল। তা‌কে আট‌কের পর সং‌শ্লিষ্ট থানা পু‌লি‌শের কা‌ছে হস্তান্তর করা হ‌য়ে‌ছে। 

এছাড়া নিয়‌মিত মামলায় গ্রেফতার করা হ‌য়ে‌ছে অপর কর্মকর্তা রা‌কিবুল হাসান‌কে।

এর আগে সোমবার (২৪ ন‌ভেম্বর) গোপালগঞ্জ জেলায় সাম্প্রতিক নাশকতায় সংশ্লিষ্টতার অভিযোগে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি-১৪) ভৈরব কোম্পানির কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসানকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

আবুল হাসান ৩৪তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। তার বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর এলাকায়। সম্প্রতি মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তার নাম আলোচনায় আসে। 

ত‌বে পু‌লিশ তাকে রাজধানীর পল্টন থানায় দা‌য়ের করা মামলায় গ্রেফতার দে‌খি‌য়ে আদা‌ল‌তে সোপর্দ ক‌রে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি