আগুন সন্ত্রাস করে ননপলাতক আ. লীগদের বিপদ তৈরি করা হচ্ছে: ড. জহেদ
প্রকাশিত : ১৭:০২, ২৯ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৭:০৭, ২৯ নভেম্বর ২০২৬
আগুন ও সন্ত্রাস করে পলাতক আওয়ামী লীগ নেতাদের কিচ্ছু হচ্ছে না, বরং দেশে থাকা ননপলাতক আওয়ামী লীগদের বিপদ তৈরি করা হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ড. জাহেদ উর রহমান।
রোববার (২৯ নভেম্বর) দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে তথ্য অধিকার আইন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত আলোচনা সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
এ সময় শেখ হাসিনার প্রত্যাবর্তন সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘তাঁর ফেরার প্রশ্নই আসে না। ওনার আসার কোনো চিন্তাই নেই।’ সাংবাদিক ও সাংবাদিকতা বিষয়ে অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সাংবাদিকতাকে সহজ করতে চাই।
তবে নিবন্ধনবিহীন কোনো পেজ বা পোর্টাল দিয়ে আর এটি চালানো যাবে না।’ এগুলোকে নিবন্ধনের আওতায় নিয়ে আসার কথাও জানান তিনি। এ ছাড়া অবাধ তথ্যপ্রবাহে তথ্য কমিশন স্বাধীনভাবে কাজ করছে এবং সরকার তাদের সর্বপ্রকার সহযোগিতা করবে বলেও মন্তব্য করেন উপদেষ্টা।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নূরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. নাহরিন ইসলাম, টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, তথ্য কমিশনার মাহফুজুর রহমান প্রমুখ।
এমএমএইচ
আরও পড়ুন










