ঢাকা, রবিবার   ২৯ নভেম্বর ২০২৬

আপন জুয়েলার্সে ওটিলিয়া, মুগ্ধ হলেন দেশীয় গহনার নকশায়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৩৯, ২৯ নভেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

বাংলাদেশ সফরে এসে এবার দেশের ঐতিহ্যবাহী গহনার সৌন্দর্য উপভোগ করলেন রোমানিয়ান সংগীতশিল্পী ওটিলিয়া ব্রুমা। 

রাজধানীর সীমান্ত স্কয়ারে অবস্থিত আপন জুয়েলার্সের শাখা পরিদর্শন করে প্রতিষ্ঠানটির নান্দনিক পরিবেশ ও আকর্ষণীয় গহনার সংগ্রহ দেখে মুগ্ধতা প্রকাশ করেন তিনি। এ সময় নিজের পছন্দ অনুযায়ী কিছু গহনাও কেনাকাটা করেন এই আন্তর্জাতিক সংগীতশিল্পী।

শনিবার (২৮ নভেম্বর) আপন জুয়েলার্সের সীমান্ত স্কয়ার শাখায় যান ওটিলিয়া। সেখানে প্রতিষ্ঠানটির ইন্টেরিয়র, আকর্ষণীয় ডেকোরেশন এবং বিভিন্ন ধরনের জুয়েলারি কালেকশন ঘুরে দেখেন তিনি। বিশেষ করে বাংলাদেশের সংস্কৃতি, ঐতিহ্য ও আভিজাত্যের সঙ্গে সম্পৃক্ত গহনার নকশা ও বৈচিত্র্য তার নজর কাড়ে।

পরিদর্শনকালে বাংলাদেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য, উৎসব-পার্বণ এবং প্রজন্ম থেকে প্রজন্মে বহমান অলংকারশিল্পের সৌন্দর্য সম্পর্কে আগ্রহ প্রকাশ করেন ওটিলিয়া। আপন জুয়েলার্সের সংগ্রহে আধুনিক ফ্যাশনের সঙ্গে ঐতিহ্যবাহী নকশার সমন্বয় দেখে প্রতিষ্ঠানটির প্রশংসাও করেন তিনি।

নিজের পছন্দ অনুযায়ী গহনা কেনাকাটার পাশাপাশি আপন জুয়েলার্সের আতিথেয়তা ও নান্দনিক পরিবেশ উপভোগ করেন এই সংগীতশিল্পী। পুরো আয়োজন নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন তিনি।

বাংলাদেশের স্বর্ণশিল্প ও অলংকারের ঐতিহ্য দেশের সংস্কৃতি ও আভিজাত্যের গুরুত্বপূর্ণ অংশ। আধুনিক নকশার পাশাপাশি ঐতিহ্যবাহী গহনার সৌন্দর্য তুলে ধরে আপন জুয়েলার্স দেশীয় অলংকারশিল্পের বৈচিত্র্য ও ঐতিহ্যকে সামনে রাখছে। ওটিলিয়ার এই পরিদর্শন আন্তর্জাতিক সংগীতাঙ্গনের একজন শিল্পীর কাছে বাংলাদেশের ঐতিহ্যবাহী গহনার সৌন্দর্য তুলে ধরার একটি উপলক্ষ হয়ে উঠেছে।

এমএইচ 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি