ঢাকা, বুধবার   ১১ ফেব্রুয়ারি ২০২৬

সারাদেশে চলছে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৭, ৫ আগস্ট ২০১৭

Ekushey Television Ltd.

আজ শনিবার সারাদেশে ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী সব শিশুদের ভিটামিনক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম শুরু হয়েছে সকাল ৮টা থেকে শুরু হওয়া এ কার্যক্রম চলবে বিকাল ৪টা পর্যন্ত।

এসময়ের মধ্যে ৬-১১ মাস বয়সী সব শিশুকে একটি নীল রঙের এবং ১২-৫৯ মাস বয়সী শিশুকে একটি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। একই সঙ্গে প্রচার করা হবে পুষ্টিবার্তা।

স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, শনিবার দেশের ১ লাখ ২০ হাজার স্থায়ী কেন্দ্র ছাড়াও বিভিন্ন বাসস্ট্যান্ড, লঞ্চঘাট, ফেরিঘাট, ব্রিজের টোল প্লাজা, বিমানবন্দর, রেলস্টেশন, খেয়াঘাটসহ বিভিন্ন স্থানে আরো ২০ হাজার ভ্রাম্যমাণ কেন্দ্রের মাধ্যমে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

জানা গেছে, সারা দেশের ১ লাখ ৪০ হাজার কেন্দ্রে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

 

//আর//এআর


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি