ঢাকা, বৃহস্পতিবার   ১২ ফেব্রুয়ারি ২০২৬

আইভি রহমানের ১৩তম মৃত্যুবার্ষিকী আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫১, ২৪ আগস্ট ২০১৭ | আপডেট: ২২:৩৯, ২৫ আগস্ট ২০১৭

Ekushey Television Ltd.

আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক ও নারীনেত্রী বেগম আইভি রহমানের ১৩তম মৃত্যুবার্ষিকী আজ বৃহস্পতিবার। ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশে গ্রেনেড হামলায় আহত হয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে চার দিন মৃত্যুর সঙ্গে লড়ে এ দিন মারা যান তিনি। দিনটিতে নানা কর্মসূচির মধ্য দিয়ে তাঁকে স্মরণ করা হচ্ছে।  

আজ সকাল সাড়ে ৮টায় বনানী কবরস্থানে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ এবং সহযোগী সংগঠনগুলোর নেতারা মরহুমার কবরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবেন।

বাদ আসর আইভি কনকর্ড টাওয়ার, গুলশান-২-এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। মিলাদ ও দোয়া মাহফিলে মরহুমার শুভাকাঙ্খিদের শরিক হওয়ার জন্য পরিবারের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

আর/ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি