ঢাকা, বুধবার   ০৪ মার্চ ২০২৬

স্লোভেনিয়াকে ১-০ গোলে হারিয়েছে নর্দান আয়ারল্যান্ড

প্রকাশিত : ১৩:০৭, ২৯ মার্চ ২০১৬ | আপডেট: ১৩:০৭, ২৯ মার্চ ২০১৬

Ekushey Television Ltd.

আন্তর্জাতিক প্রীতি ম্যাচ ফুটবলে স্লোভেনিয়াকে ১-০ গোলে হারিয়েছে নর্দান আয়ারল্যান্ড। ঘরের মাঠে উইন্ডসর পার্কে ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষের বিপক্ষে সমান তালে লড়তে থাকে নর্দান আয়ারল্যান্ড। ৪১ মিনিটে ইংলিশ স্ট্রাইকার কোনোর ওয়াশিংটন গোল করলে এগিয়ে যায় তারা। পিছিয়ে থেকে আক্রমণের ধার বাড়ায় স্লোভেনিয়া। দ্বিতীয়ার্ধে বেশ কিছু আক্রমণ চালালেও লক্ষ্য ভেদে ব্যর্থ হয় তারা। ম্যাচের বাকি সময় আর গোল না হলে ১-০তে জয় নিয়ে মাঠ ছাড়ে নর্দান আয়ারল্যান্ড।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি