ঢাকা, বুধবার   ০৪ মার্চ ২০২৬

সাভারে দুর্বৃত্তের হামলায় প্রকৌশলী নিহত

প্রকাশিত : ১৫:৩৮, ১ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৫:৩৮, ১ এপ্রিল ২০১৬

Ekushey Television Ltd.

saverসাভারে একটি তৈরি পোশাক কারখানায় আতিকুর রহমান সাগর নামের এক প্রকৌশলীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে পৌর এলাকার কর্ণপাড়া মহল্লার দোয়েল গ্রুপের ঢাকা ডাইং কারখানার ছাদের উপর থেকে আতিকুর রহমানের মৃতদেহ উদ্ধার করা হয়। তার সারা শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলেও জানায় পুলিশ। নিহতের ভাইয়ের অভিযোগ, পূর্ব শত্র“তার জেরে তার ভাইকে পিটিয়ে হত্যা করেছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি