ঢাকা, বুধবার   ০৪ মার্চ ২০২৬

ঠাকুরগাঁওয়ে পারিবারিক কোন্দলে বাবার লাঠির আঘাতে শিশুকন্যার মৃত্যুর অভিযোগ

প্রকাশিত : ১৮:৫০, ১ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৮:৫০, ১ এপ্রিল ২০১৬

Ekushey Television Ltd.

child deadপারিবারিক কোন্দলের জের ধরে ঠাকুরগাঁওয়ে বাবার লাঠির আঘাতে শিশুকন্যার মৃত্যুর অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানায়, সকালে ঠাকুরগাঁও সদরের হরিহরপুর হাজিপাড়ায় বেলাল হোসেন তার স্ত্রীর সঙ্গে বাক-বিতন্ডা শুরু করে। এক পর্যায়ে ক্ষীপ্ত হয়ে লাঠি দিয়ে তার স্ত্রীকে আঘাত করে বেলাল। এ সময় কোলে থাকা দেড় বছরে শিশু কন্যার মাথায় লাঠির আঘাত লাগে। শিশুটি ঘটনাস্থলেই মারা যায়। ঘটনার পর থেকে বেলাল পলাতক। তাকে আটকের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি