ঢাকা, বুধবার   ০৪ মার্চ ২০২৬

ভোলায় কৃষি ব্যাংকের শাখায় ডাকাতির চেষ্টা, নৈশপ্রহরী আহত

প্রকাশিত : ১২:৪১, ২ এপ্রিল ২০১৬ | আপডেট: ১২:৪১, ২ এপ্রিল ২০১৬

Ekushey Television Ltd.

Bank dakatiভোলার চরফ্যাশনের কৃষি ব্যাংকের একটি শাখায়  ডাকাতির চেষ্টা হয়েছে। সেসময় নৈশপ্রহরীকে কুপিয়ে আহত করে ডাকাত দল। গেল শুক্রবার রাতে শশীভূষণ বাজারে কৃষি ব্যাংকের পেছনের জানালার গ্রিল ভেঙে একদল ডাকাত ভেতরে প্রবেশ প্রবেশ করে। নৈশপ্রহরী ডাকাতদের দেখে চিৎকার দিলে তাকে এলোপাথারি কুপিয়ে আহত করে। আশেপাশের লোকজন ছুটে আসলে ডাকাতরা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় নৈশপ্রহরীকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ জানায়, ব্যাংকের ভোল্ট থেকে কোন টাকা খোয়া যায়নি।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি