ঢাকা, বুধবার   ০৪ মার্চ ২০২৬

ইন্টার মিলানকে ২-১ গোলে হারিয়েছে তুরিনো

প্রকাশিত : ১০:৫৬, ৪ এপ্রিল ২০১৬ | আপডেট: ১০:৫৬, ৪ এপ্রিল ২০১৬

Ekushey Television Ltd.

ইতালিয়ান ফুটবল লিগ সিরি এ’তে শক্তিশালী ইন্টার মিলানকে ২-১ গোলে হারিয়েছে তুরিনো। ঘরের মাঠে ১৭ মিনিটে মাউরো ইকার্দি গোল করলে ১-০তে লিড নেয় ইন্টার মিলান। তবে, লিড ধরে রাখতে পারেনি রবার্তো মানচিনির শিষ্যরা। ৫৫ মিনিটে ডিফেন্ডার ক্রিস্তিয়ান গোল করে দলকে সমতায় ফেরান। তুরিনোর হয়ে ৭৩ মিনিটে আন্দ্রেয়া বেলোট্টি গোল করলে নিজেদের মাঠে পিছিয়ে যায় ইন্টার মিলান। খেলার শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে তুরিনো। ৩১ ম্যাচে ১৬ জয়ে ৫৫ পয়েন্ট নিয়ে টেবিলের ৫ নম্বরে রয়েছে ইন্টার মিলান। আর সমান ম্যাচে ৩৬ পয়েন্টে তুরিনোর অবস্থান ১২ নম্বরে।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি