ঢাকা, বুধবার   ০৪ মার্চ ২০২৬

বাংলাদেশে জিডিপির প্রবৃদ্ধি ৭ শতাংশ ছাড়িয়েছে

প্রকাশিত : ১৪:১১, ৫ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৪:১১, ৫ এপ্রিল ২০১৬

Ekushey Television Ltd.

ECNECবাংলাদেশে মোট দেশজ উৎপাদন বা জিডিপির প্রবৃদ্ধি ৭ শতাংশ ছাড়িয়েছে। শে‌রেবাংলা নগরে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় এ তথ্য জানানো হয়।  সকালে প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার সভাপ‌তিত্বে এ সভা অনু‌ষ্ঠিত হয়। গত জুলাই  থেকে মার্চ পর্যন্ত নয় মাসে প্রবৃদ্ধি হয়েছে ৭.০৫ শতাংশ। চলতি অর্থবছরে সরকার প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরেছে সাত শতাংশ। আগের বছর যা ছিল ৭.৩ শতাংশ। আর মাথাপিছু আয় বেড়েছে ১ হাজার ৪৬৬ ডলার, যা বাংলা‌দেশি মুদ্রায় প্রায় ১ লাখ ১৪ হাজার ৫০৭ টাকা। আগে মাথাপিছু আয় ছিলো ১ হাজার ৩১৬ ডলা‌র। তবে তত্ত্বাবধায়ক সরকা‌রের আমলে ২০০৬-২০০৭ অর্থবছরে জি‌ডি‌পি প্রবৃ‌দ্ধি হ‌য়ে‌ছিল ৭ দশ‌মিক ০৬ শতাংশ।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি