ঢাকা, বুধবার   ০৪ মার্চ ২০২৬

বোলোনিয়াকে ১-০ গোলে হারিয়েছে হেল্লাস ভেরোনা

প্রকাশিত : ১৪:২৬, ৫ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৪:২৬, ৫ এপ্রিল ২০১৬

Ekushey Television Ltd.

ইতালিয়ান ফুটবল লিগ সিরি এ’তে বোলোনিয়াকে ১-০ গোলে হারিয়েছে হেল্লাস ভেরোনা। বোলোনিয়ার মাঠে শুরু থেকেই আক্রমণাতœক খেলতে থাকে হেল্লাস ভেরোনা। ৪২ মিনিটে দলের একমাত্র গোলটি করেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার সামির সান্তোস। ম্যাচের শেষ পর্যন্ত আর কোন গোল না হলে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে হেল্লাস। ৩১ ম্যাচে ১০ জয়ে ৩৬ পয়েন্ট নিয়ে বোলোনিয়ার অবস্থান টেবিলের ১৩ নম্বরে। আর ৩১ ম্যাচে ২২ পয়েন্টে হেল্লাস ভেরোনা রয়েছে টেবিলের ২০ নম্বরে।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি