ঢাকা, বুধবার   ০৪ মার্চ ২০২৬

আজ অ্যাটলেটিকো মাদ্রিদের মুখোমুখি হবে বার্সেলোনা

প্রকাশিত : ১৪:২৮, ৫ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৪:২৮, ৫ এপ্রিল ২০১৬

Ekushey Television Ltd.

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলের কোয়ার্টার ফাইনালের প্রথম পর্বের ম্যাচে আজ অ্যাটলেটিকো মাদ্রিদের মুখোমুখি হবে বার্সেলোনা। বার্সেলোনার মাঠ ন্যু ক্যাম্পে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত পৌনে ১টায়। শেষ মুহুর্তের প্রস্তুতি কঠোর অনুশীলন শেষ করেছে দুদল। এই দুই শক্তির লড়াইয়ে পরিসংখ্যানের দিক দিয়ে এগিয়ে আছে কাতালানরা। লুইস এনরিখের শিষ্যদের সাথে গত ছয় ম্যাচের সবগুলোতে হেরেছে অ্যাটলেটিকো। চলতি মৌসুমের প্রথমে নিজেদের মাঠে অ্যাটলেটিকো মাদ্রিদকে ২-১ গোলে হারিয়েছে মেসি সুয়ারেজরা। তাই আজকের ম্যাচে প্রতিপক্ষ বার্সাকে হারাতে চায় ফর্মে থাকা ডিয়েগো সিমিওয়েনের শিষ্যরা। রাতের অন্যম্যাচে, বায়ার্ন মিউনিখের বিপক্ষে খেলবে বেনফিকা।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি