ঢাকা, বুধবার   ০৪ মার্চ ২০২৬

চট্টগ্রামে গ্যাসের অবৈধ সংযোগকারীদের বিরুদ্ধে অভিযান

প্রকাশিত : ০৯:৫৪, ৬ এপ্রিল ২০১৬ | আপডেট: ০৯:৫৪, ৬ এপ্রিল ২০১৬

Ekushey Television Ltd.

চট্টগ্রামের বায়েজিদ এলাকায় গ্যাসের অবৈধ সংযোগকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে কর্ণফুলী গ্যাস ট্রান্সমিশন কোম্পানী লিমিটেড। এসময় শেরশাহ এলাকায় অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অনুমোদনহীন ভাবে গ্যাস সংযোগ লাগিয়ে সরকারের রাজস্ব ফাঁকির অভিযোগে এ অভিযান চালানো হয়। এদিকে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রীর অভিযোগে নগরীর ইয়াকুব নগর এলাকায় অভিযান চালায় জেলা প্রশাসনের অপর একটি দল। মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রীর অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা আদায় এবং মেয়াদোত্তীর্ণ ঔষধ জব্দ করা হয়।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি