ঢাকা, বুধবার   ০৪ মার্চ ২০২৬

আগামীকাল স্বাস্থ্য মন্ত্রনালয় 'বিশ্ব স্বাস্থ্য দিবস ২০১৬' পালন করবে

প্রকাশিত : ১৯:১২, ৬ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৯:১২, ৬ এপ্রিল ২০১৬

Ekushey Television Ltd.

‘সুশৃংখল জীবন যাপন করুন, ডায়াবেটিস নিয়ন্ত্রনে রাখুন’ এই প্রতিপাদ্যে আগামী কাল স্বাস্থ্য মন্ত্রনালয় পালন করতে যাচ্ছে বিশ্ব স্বাস্থ্য দিবস ২০১৬। দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান সাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক। সে সময় তিনি বলেন, দেশে ডায়াবেটিস রোগীর সংখ্যা প্রায় ৮০ লাখ ছাড়িয়ে গেছে। আর তাই সবাইকে সচেতন করতে বিশ্ব স্বাস্থ্য দিবসে এবার ডায়াবেটিসকে প্রাধান্য দেয়া হচ্ছে বলে জানান তিনি। প্রতিমন্ত্রী বলেন, এ উপলক্ষে সেমিনার রক্ত পরীক্ষা, স্বাস্থ্য শিক্ষা প্রদর্শনী সহ নানা অনুষ্ঠান মালার আয়োজন করতে যাচ্ছে মন্ত্রনালয়।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি