ঢাকা, শনিবার   ১৪ মার্চ ২০২৬

চাকমা রাজমাতার মৃত্যুতে নেমে এসেছে শোকের ছায়া

প্রকাশিত : ১৫:৪৫, ২৫ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৫:৪৫, ২৫ এপ্রিল ২০১৬

Ekushey Television Ltd.

চাকমা রাজমাতা আরতী রায়ের মৃত্যুতে পুরো পার্বত্য চট্টগ্রামে নেমে এসেছে শোকের ছায়া পার্বত্য চট্টগ্রামের চাকমা সার্কেল রাজপরিবারের রাজ মাতা আরতী রানী রায়  ভোর পৌনে চার টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিলো আনুমানিক ৮১ বছর। তিনি বার্ধক্যজনিত ও লিভার সমস্যায় আক্রান্ত হয়ে বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন।  সকাল থেকেই রাঙামাটির রাজবাড়ি ও রাজবন বিহারে হাজার হাজার নারী-পুরুষের ঢল নামে, শেষবারের মতো রাজমাতাকে এক নজর দেখার জন্য। ধর্মীয় অনুষ্ঠিকতা  শেষে রাজমাতার শেষকৃত্যানুষ্ঠান হবে।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি