ঢাকা, শনিবার   ১৪ মার্চ ২০২৬

চট্টগ্রামে দুর্বৃত্তদের হামলায় নিহত ২

প্রকাশিত : ১৫:৪৯, ২৫ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৫:৪৯, ২৫ এপ্রিল ২০১৬

Ekushey Television Ltd.

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পূর্ব সরফভাটা পুদিনা বড়বাড়ি এলাকায় দুজনকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ সোমবার ভোরে এই হত্যাকাণ্ড ঘটে। নিহত দুজন হলেন মোহাম্মদ হাশেম ও মঞ্জু । রারুনিয়া থানা-পুলিশ সোমবার সকাল সাড়ে ৮টার দিকে ওই দুজনের লাশ উদ্ধার করে। রাঙ্গুনিয়া থানার ভারপ্রাাপ্ত কর্মকর্তা জানান, পূর্বশত্রুতার জেরে একই গ্রামের দুজনকে হত্যা করেছে দুর্বৃত্তরা। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি