ঢাকা, শনিবার   ১৪ মার্চ ২০২৬

শফিক রেহমানকে নির্যাতনের অভিযোগ তালেয়া রহমানের

প্রকাশিত : ২০:০৩, ২৫ এপ্রিল ২০১৬ | আপডেট: ২০:০৩, ২৫ এপ্রিল ২০১৬

Ekushey Television Ltd.

শফিক রেহমানকে রিমান্ডে নির্যাতন করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তার স্ত্রী তালেয়া রহমান।  ন্যায় বিচার পাওয়া নিয়েও শংকা প্রকাশ করেছেন তিনি। সোমবার দুপুরে রাজধানীর ইস্কাটনের বাসভবনে সংবাদ সম্মেলনে তালেয়া রহমান বলেন, প্রথম দফা রিমান্ডের মতো দ্বিতীয় দফায়ও জোর করে মিথ্যে স্বীকারোক্তি নেয়া হতে পারে। শফিক রেহমানকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। তালেয়া রহমান জানান, বয়স, অসুস্থতা এবং রিমান্ডে নির্যাতনের ফলে তিনি অসুস্থ্য হয়ে পড়েছেন। নিস্পত্তি হয়ে যাওয়া মামলায় শফিক রেহমানেকে গ্রেফতার অমানবিক বলেও মন্তব্য করেন তিনি।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি