ঢাকা, শনিবার   ১৪ মার্চ ২০২৬

শিরোপা জিতেছেন রাফায়েল নাদাল

প্রকাশিত : ২০:০৭, ২৫ এপ্রিল ২০১৬ | আপডেট: ২০:০৭, ২৫ এপ্রিল ২০১৬

Ekushey Television Ltd.

বার্সেলোনা ওপেন টেনিসের শিরোপা জিতেছেন রাফায়েল নাদাল। ফাইনালে কেই নিশিকোরিকে হারান তিনি। বার্সেলোনায় শীর্ষ বাছাই স্পেনের রাফায়েল নাদালের বিপক্ষে সমান তালে লড়তে থাকে দ্বিতীয় বাছাই জাপানের কেই নিশিকোরি। তবে প্রথম সেট ৬-৪ ওেগমে জেতেন নাদাল। দ্বিতীয় সেটে ঘুরে দাড়ানোর চেষ্টা করেন নিশিকোরি। হাড্ডা-হাড্ডি লড়াই করলেও শেষ রক্ষা করতে পারেননি তিনি। দ্বিতীয় সেটে টাইব্রেকারে ৭-৫ গেমে হারলে শিরোপা জেতেন ফেভারিট রাফায়েল নাদাল। এ ট্রফি নিয়ে ক্যারিয়ারে ৬৯তম শিরোপা ঘরে তুললো স্পেনের এ তারকা খেলোয়াড়।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি