ঢাকা, শনিবার   ১৪ মার্চ ২০২৬

রিয়াল মাদ্রিদ ও ম্যানচেষ্টার সিটি মুখোমুখি হচ্ছে আজ

প্রকাশিত : ১৩:৪৬, ২৬ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৩:৪৬, ২৬ এপ্রিল ২০১৬

Ekushey Television Ltd.

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে প্রথম লেগের খেলায় আজ মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেষ্টার সিটি। ম্যান সিটির মাঠে বাংলাদেশ সময় রাত পৌনে একটায় শুরু হবে এই ম্যাচ। পরিসংখ্যানে ইংলিশ ক্লাব ম্যান সিটির তুলনায় বেশ এগিয়ে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। এর আগে ১০ বারের চ্যাম্পিয়ন রিয়াল। অন্যদিকে, প্রথমবারের মত চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে খেলছে ম্যান সিটি। আর শক্তির বিচারেও ইংলিশদের তুলনায় এগিয়ে রয়েছে স্প্যানিশ জায়ান্টরা। দলে আছে রোনাল্ডোর মত ম্যাচ জয়ী তারকা ফুটবলার। এমন দল নিয়ে জয় ছাড়া কিছুই ভাবছেনা দলের কোচ ও সাবেক বিশ্বজয়ী তারকা ফুটবলার জিনেদিন জিদান। এরপরও মাঠের লড়াইয়ে সেরটা দিয়ে সাফল্য পেতে চায় ম্যান সিটি। ঘরের মাঠের বাড়তি সুবিধা কাজে লাগিয়ে জয়ের জন্যই মাঠে নামবে তারা।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি