ঢাকা, শনিবার   ১৪ মার্চ ২০২৬

আজ বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে অ্যাটলেটিকো মাদ্রিদ

প্রকাশিত : ১৮:৩৬, ২৭ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৮:৩৬, ২৭ এপ্রিল ২০১৬

Ekushey Television Ltd.

  উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে প্রথম লেগের খেলায় আজ বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে অ্যাটলেটিকো মাদ্রিদ। অ্যাটলেটিকোর মাঠ ভিসেন্তে কালদেরনে খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টায়। এ ম্যাচে যে দল জিতবে তারাই ফাইনালের পথে এক পা দিয়ে রাখবে। তাই নিজেদের সেরাটা দিয়েই লড়বে দুদল। বায়ার্ন চ্যাম্পিয়ন্স লিগে ১৮বার শেষ চারে উঠলেও শিরোপা ঘরে তুলেছে পাঁচবার। এবার তাদের সামনে ষষ্ঠ শিরোপার হাতছানি। এদিকে, অ্যাটলেটিকো এ নিয়ে পাঁচবার চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল নিশ্চিত করলো। লিগের সেমিফাইনালে এখনো ঘরের মাঠে কোনো ম্যাচ হারেনি অ্যাটলেটিকো মাদ্রিদদ। ঘরের মাঠে বাড়তি সুবিধা কাজে লাগিয়ে জয়ের জন্যই মাঠে নামবে তারা।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি