ঢাকা, শনিবার   ১৪ মার্চ ২০২৬

খাগড়াছড়িতে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় স্কুল ছাত্রীকে হত্যা

প্রকাশিত : ১৪:১৮, ২৭ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৪:১৮, ২৭ এপ্রিল ২০১৬

Ekushey Television Ltd.

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় খাগড়াছড়ির মহালছড়িতে এক স্কুল ছাত্রীকে কুপিয়ে হত্যা করেছে বখাটে যুবক। পুলিশ জানায়, সোমবার সকালে মহালছড়ির দুর্গম এলাকা গোলক্যাপাড়া গ্রামের বখাটে যুবক মংরে একই গ্রামের আয়না মারমাকে ছুড়ি দিয়ে আঘাত করে। এতে গুরুতর আহত হয় আয়না। পরে তাকে প্রথমে স্থানীয় হাসপাতাল পরে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হলে মঙ্গলবার মারা যায় আয়না। এদিকে এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে মংরে মারমাকে আসামী করে হত্যা মামলা দায়ের করেন। নিহত স্কুল ছাত্রী মহালছড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনীর ছাত্রী।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি