ঢাকা, শনিবার   ১৪ মার্চ ২০২৬

মৌলভীবাজারে শ্বাশুরিকে হত্যার পর জামাতার আত্মহত্যা

প্রকাশিত : ১৩:১৪, ৩০ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৩:১৪, ৩০ এপ্রিল ২০১৬

Ekushey Television Ltd.

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পারিবারিক কলহের জেরে শ্বাশুরিকে হত্যার পর আত্মহত্যা করেছে জামাতা। আহত হয়েছেন ৩ জন। স্থানীয়রা জানায়, শ্রীমঙ্গল কালীঘাট রোডের বাসিন্দা মনির হোসেনের মেয়ে মুন্নির বিয়ে হয় ব্রাহ্মণবাড়িয়ার বিটঘর এলাকার কামাল খানের সঙ্গে। বিয়ের পর থেকে তাদের মধ্যে শুরু হয় পারিবারিক কলহ। এক পর্যায়ে মনির মিয়া মেয়েকে শ্রীমঙ্গলে নিয়ে আসেন। এরি জেরে শনিবার ভোরে কামাল শ্বশুরবাড়িতে এসে পরিবারের সবাইকে এলোপাথারি কুপিয়ে আহত করে। প্রতিবেশিরা তাদের উদ্ধার করে মৌলবীবাজার সদর হাসপাতালে নেয়ার পথে মারা যান শ্বাশুড়ি।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি