ঢাকা, শনিবার   ১৪ মার্চ ২০২৬

আজ মাঠে নামছে রিয়াল মাদ্রিদ, অ্যাটলেটিকো মাদ্রিদ ও বার্সেলোনা

প্রকাশিত : ১৪:৪৫, ৩০ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৪:৪৫, ৩০ এপ্রিল ২০১৬

Ekushey Television Ltd.

Barca-realস্প্যানিশ ফুটবল লিগ লা লিগায় আজ মাঠে নামছে রিয়াল মাদ্রিদ, অ্যাটলেটিকো মাদ্রিদ ও বার্সেলোনা। রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ রিয়াল সোসিয়েদাদ। খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। রিয়ালের সাথে সাত ম্যাচের মাত্র একটিতে জয় পেয়েছে সোসিয়েদাদ। রাত সোয়া ১০ টায় অ্যাটলেটিকো মাদ্রিদের মুখোমুখি হবে রায়ো ভায়েকানো। আর রাত সাড়ে ১২টায় রিয়াল বেটিসের লড়বে বার্সেলোনার বিপক্ষে। ৩৫ ম্যাচে ৮২ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে আছে বার্সেলোনা। সমান পয়েন্ট নিয়েও দ্বিতীয় স্থানে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ আর তৃতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৮১।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি