ঢাকা, শনিবার   ১৪ মার্চ ২০২৬

নরউইচ সিটিকে গানাররা হারিয়েছে ১-০ গোলে

প্রকাশিত : ১৮:৪১, ১ মে ২০১৬ | আপডেট: ১৮:৪১, ১ মে ২০১৬

Ekushey Television Ltd.

ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলে জয়ের ধারায় ফিরেছে আর্সেনাল। নরউইচ সিটিকে গানাররা হারিয়েছে ১-০ গোলে। ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধে বল দখলে এগিয়ে থাকলেও তেমন কোনো আক্রমণই করতে পারেনি আর্সেনাল। তবে ৫৯ মিনিটে ড্যানি ওয়েলবেকের গোলে ১-০ তে লিড নেয় গানাররা। শেষ পর্যন্ত আর গোল না হলে ৬০ হাজারেরও বেশি দর্শকের সামনে নিজের মাঠে প্রত্যাশিত জয় পায় আর্সেনাল। এই জয়ে ৩৬ ম্যাচে ৬৭ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে তারা। লিগের গত পাঁচ ম্যাচে এটা তাদের দ্বিতীয় জয়।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি