ঢাকা, মঙ্গলবার   ২৫ আগস্ট ২০২৬

নাটোরের শিশুকে পাশবিক নির্যাতনের অভিযোগে কিশোর আটক

প্রকাশিত : ১৯:২৩, ১ মে ২০১৬ | আপডেট: ১৯:২৩, ১ মে ২০১৬

Ekushey Television Ltd.

নাটোরের বড়াইগ্রামে শিশুকে পাশবিক নির্যাতনের অভিযোগে এক কিশোরকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, আজ রোববার দুপুরে বড়াইগ্রামের মৌখড়া এলাকার বখাটে মিজান আলী ৩ বছরের এক শিশু কন্যাকে পাশবিক নির্যাতন করে। পরে শিশুর মাসহ প্রতিবেশীরা ছুটে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।  এঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত মিজানের বাড়ি ঘেরাও করে রাখে। পুলিশ গিয়ে মিজানকে আটক করে থানায় নিলে পরিস্থিতি শান্ত হয়।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি