ঢাকা, শনিবার   ২৭ জুন ২০২৬

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় ট্রাফিক পুলিশ নিহত

প্রকাশিত : ১০:৫৫, ২ মে ২০১৬ | আপডেট: ১০:৫৫, ২ মে ২০১৬

Ekushey Television Ltd.

রাজধানীর যাত্রবাড়ী এলাকায় ট্রাক চাপায় প্রান গেল এক ট্রাফিক পুলিশের। সোমবার সকাল সাড়ে ছয়টায় দিকে এই র্দূঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম দেলোয়ার হোসেন । তিনি ট্রাফিক পুলিশের পূর্ব জোনে কর্মরত ছিলেন। নিহত দেলোয়ারের গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলায়। দূর্ঘটনার পর দেলোয়ারকে মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। ট্রাফিক পূর্ব জোনের উপ-কমিশনার জানান, দেলোয়ারকে চাপা দিয়ে ট্রাক নিয়ে চালক পালিয়েছেন।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি