ঢাকা, শনিবার   ১৪ মার্চ ২০২৬

খুলনায় আগুনে পুড়ে গেছে কাঁচা পাট, পাটজাত পণ্য ও কারখানার যন্ত্রপাতি

প্রকাশিত : ১৫:৪০, ৪ মে ২০১৬ | আপডেট: ১৫:৪০, ৪ মে ২০১৬

Ekushey Television Ltd.

খুলনার দীঘলিয়ার মন্ডল জুট টেক্সটাইল মিলের আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে আগুনে পুড়ে গেছে কাঁচা পাট, পাটজাত পণ্য ও কারখানার যন্ত্রপাতি। ফায়ার সার্ভিস জানায়, বুধবার সকালে সোয়া ৯টার দিকে কারখানায় আগুন লাগে। পরে দ্রুত তা ছড়িয়ে পড়ে পুরো কারখানায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে পুড়ে গেছে কারখানার যন্ত্রপাতি, পাট ও পাটজাত পণ্য। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি