ঢাকা, শনিবার   ১৪ মার্চ ২০২৬

চতুর্থবারের মতো চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ

প্রকাশিত : ১০:৩১, ৮ মে ২০১৬ | আপডেট: ১০:৩১, ৮ মে ২০১৬

Ekushey Television Ltd.

জার্মান বুন্দেস লিগায় টানা চতুর্থবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে বায়ার্ন মিউনিখ। অন্য ম্যাচে ফ্রাঙ্কফুটের সঙ্গে বুরুশিয়া ডর্টমুন্ড হেরে যাওয়ায় শিরোপা নিশ্চিত হয় দ্য ব্যাভেরিয়ানদের। শিরোপা নিশ্চিত করতে ইঙ্গলস্টাডে বিপক্ষে জয়ের বিকল্প ভাবেনি বায়ার্ন। ম্যাচের শুরু থেকেই তাই আক্রমণাত্মক খেলতে থাকে তারা। ম্যাচের ১৫ মিনিটে পেনাল্টি পায় বায়ার্ন। সুযোগ হাতছাড়া করেননি লেভানোডভস্কি। ৩২ মিনিটে আরেকটি গোল করে ব্যবধান দ্বিগুন করেন এই পোলিশ স্ট্রাইকার। ৪২ মিনিটে ইঙ্গলস্টাডকে ব্যবধান কমান হার্টম্যান। দ্বিতীয়ার্ধ্বে আর কোনো গোল হয়নি। আর অন্য ম্যাচে ফ্রাঙ্কফুটের কাছে একমাত্র গোলে হেরেছে বরুশিয়া ডর্টমুন্ড। আর তাতেই লিগে এক ম্যাচ হাতে রেখে শিারোপা নিশ্চিত করলো বায়ার্ন।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি