ঢাকা, মঙ্গলবার   ১০ নভেম্বর ২০২৬

মুক্তিযুদ্ধের চেতনায় দেশ এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৯, ২৫ মার্চ ২০১৮ | আপডেট: ১২:১২, ২৫ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনায় দেশ এগিয়ে যাচ্ছে। আমি চাই এ অগ্রযাত্রা যেন থেমে না যায়। বাংলাদেশের মানুষ সংগ্রাম করে স্বাধীনতা অর্জন করেছেন। জাতির পিতার স্বপ্নের বাংলাদেশ আমরা নির্মাণে কাজ করে যাচ্ছি। রোববার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাধীনতা পদক প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

জাতীয় পর্যায়ে কৃতিত্বপূর্ণ অবদান রাখায় ১৮ জন বিশিষ্ট ব্যক্তিকে রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মান স্বাধীনতা পদক দেওয়া হয়েছে। আজ রোববার সকালে রাজধানীর ওসমানি স্মৃতি মিলনায়তনে পদকপ্রাপ্তদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে অবদানের জন্য এবার সম্মাননা পেয়েছেন- প্রয়াত কাজী জাকির হাসান, শহীদ বুদ্ধিজীবী এম এম এ রাশীদুল হাসান, প্রয়াত শংকর গোবিন্দ চৌধুরী, এয়ার ভাইস মার্শাল সুলতান মাহমুদ বীরউত্তম, প্রয়াত এম আব্দুর রহিম, প্রয়াত ভূপতি ভূষণ চৌধুরী ওরফে মানিক চৌধুরী, শহীদ লেফটেন্যান্ট মো. আনোয়ারুল আজিম, প্রয়াত হুমায়ুন রশীদ চৌধুরী, শহীদ আমানুল্লাহ মোহাম্মদ আসাদুজ্জামান, শহীদ মতিউর রহমান মল্লিক, শহীদ সার্জেন্ট জহরুল হক ও আমজাদুল হক।

সংস্কৃতির ক্ষেত্রে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এবং কৃষি সাংবাদিকতায় চ্যানেল আইয়ের পরিচালক (বার্তা) শাইখ সিরাজকে এ সম্মাননা দেওয়া হয়েছে।

এছাড়া অধ্যাপক ডা. এ কে এমডি আহসান আলী চিকিৎসাবিদ্যায়, অধ্যাপক এ কে আজাদ খান সমাজসেবায়, সেলিনা হোসেন সাহিত্যে এবং ড. মো. আব্দুল মজিদ খাদ্য নিরাপত্তায় এবার স্বাধীনতা পুরস্কার পান।
এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি