রামেকে নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতি-সম্পাদক গ্রেপ্তার, পরিচালকের কক্ষ ভাংচুর
প্রকাশিত : ১৫:১৩, ১০ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৫:৩০, ১০ নভেম্বর ২০২৬
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) শাখা সভাপতি ও সাধারণ সম্পাদককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুর সাড়ে ১১২টার দিকে রাজশাহী মহানগর পুলিশের একটি দল রামেক হাসপাতালের পরিচালকের কক্ষ থেকে তাদের গ্রেপ্তার করে নিয়ে যায়।
এর আগে সকাল ১১টার দিকে হাসপাতাল পরিচালকের কক্ষ থেকে সাধারণ শিক্ষার্থীরা তাদের আটক করে। এসময় তাদের মারপিট করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন রাজশাহী মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি শুভ কুমার মণ্ডল এবং সাধারণ সম্পাদক নাহিদ হাসান। শুভ কুমার এমবিবিএস ৫৯তম ব্যাচের এবং নাহিদ হাসান ৬০তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।
মঙ্গলবার সকালে তারা হাসপাতালের পরিচালকের কক্ষে গেলে সেখানে উপস্থিত ছাত্রদল, শিবির ও সাধারণ শিক্ষার্থীরা তাদের অবরুদ্ধ করে রাখেন। একপর্যায়ে তাদের মারধর করা হয়। শিক্ষার্থীরা হাসপাতাল পরিচালকের কক্ষের বাইরের অংশ ভাঙচুর করে।
এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে হাসপাতাল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়।
দুপুর সাড়ে ১২ টার দিকে ছাত্রলীগের এই দুই নেতাকে গ্রেফতার করে গাড়িতে উঠানোর সময় শিক্ষার্থীরা তাদের কিল ঘুষি মারে এবং ডিম ছুড়ে মারে।
এএইচ
আরও পড়ুন










