ঢাকা, মঙ্গলবার   ৩০ জুন ২০২৬

জার্মানীকে কাঁদিয়ে ফাইনালে উঠলো ফ্রান্স

প্রকাশিত : ১৯:৪০, ৮ জুলাই ২০১৬ | আপডেট: ১৯:৪০, ৮ জুলাই ২০১৬

Ekushey Television Ltd.

সুপারম্যান অ্যান্থনি গ্রিজম্যানের জোড়া গোলে ইউরোর দ্বিতীয় সেমিফাইনালে বিশ্বচ্যাম্পিয়ন জার্মানীকে কাঁদিয়ে ফাইনালে উঠলো স্বাগতিক ফ্রান্স। ম্যাচে আধিপত্য থাকলেও গোলের সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হওয়ায় হার নিয়ে মাঠ ছাড়ে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। ফাইনাল মঞ্চে যাওয়ার লড়াইয়ে মুখোমুখি দুই হেভিওয়েট স্বাগতিক ফ্রান্স আর বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। মার্সেইয়ে হাইভোল্টেজ এই ম্যাচে শুরুতে আধিপত্য বেশী ছিল জার্মানদেরই। তবে, কাঙ্খিত গোলের দেখা পাচ্ছিলনা কোন দল। প্রথমার্ধের শেষ মুহুর্তে  ফরাসীদের একটি আক্রমন থেকে ডি বক্সের মধ্যে বাস্তিয়ান শোয়ান্সটেইগারের হাতে বল লাগলে পেনাল্টি দেন রেফারি। এ সুযোগে ফরাসিদের লিড এনে দেন নতুন তারকা অ্যান্থনি গ্রিজম্যান। বিরতির পর ৭২ মিনিটে আবারো গোলের দেখা পায় ফ্রান্স। আর নায়ক সেই গ্রিজম্যান। জার্মান রক্ষণভাগের ভুলে নিজের ষষ্ঠ গোল আদায় করেন অ্যাটলেটিকো মাদ্রিদ তারকা।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি