ঢাকা, মঙ্গলবার   ২১ এপ্রিল ২০২৬

অরল্যান্ডো সিটিকে ২-০ গোলে হারিয়েছে নিউ ইয়র্ক রেড বুলস

প্রকাশিত : ১৩:৩৪, ১৪ জুলাই ২০১৬ | আপডেট: ১৩:৩৪, ১৪ জুলাই ২০১৬

Ekushey Television Ltd.

মেজর লিগ সকারে অরল্যান্ডো সিটিকে ২-০ গোলে হারিয়েছে নিউ ইয়র্ক রেড বুলস। ঘরের মাঠে ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষের বিপক্ষে চড়াও হয়ে খেলতে থাকে রেড বুলস। ৩৭ মিনিটে দলের প্রথম গোলটি করেন ডিফেন্ডার কনর লেড। ৫৯ মিনিটে ব্রাজিলিয়ান তারকা ফিলিপ মার্টিন্স গোল করলে আবাও এগিয়ে যায় তারা। পিছিয়ে থেকে আক্রমণের গতি বাড়ায় অরল্যান্ডো। তবে, বেশ কিছু আক্রমণ চালালেও লক্ষ্য ভেদে ব্যর্থ হয় তারা। নির্ধারিত খেলা শেষে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রেড বুলসরা।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি