ঢাকা, মঙ্গলবার   ২১ এপ্রিল ২০২৬

সন্ত্রাস-জঙ্গিবাদ দমনে জাতীয় ঐক্য চায় বিএনপি

প্রকাশিত : ১৭:৫০, ১৫ জুলাই ২০১৬ | আপডেট: ১৭:৫০, ১৫ জুলাই ২০১৬

Ekushey Television Ltd.

সন্ত্রাস-জঙ্গিবাদ দমনে সম্মিলিত সিদ্ধান্তে জাতীয় ঐক্য চায় বিএনপি। শুক্রবার রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে দেখার পর, এ’কথা জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর জাতীয় ঐক্যের প্রশ্নে সরকারের শর্ত দেয়াকে অসহযোগিতা বলে মনে করেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভীকে স্কয়ার হাসপাতালে দেখতে যান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি তার রোগ রোগমুক্তি কামনা করেন। পরে বৃহস্পতিবার রাতে জাতীয় ঐক্যের বিষয়ে বিশিষ্ট নাগরিকদের সঙ্গে দলের চেয়ারপার্সনের মতবিনিময় প্রসঙ্গে কথা বলেন মির্জা ফখরুল। তিনি জানালেন, রাজনৈতিক ঐক্যকেই প্রাধান্য দিয়ে আলোচনা এগিয়ে যাবে। ওদিকে, জাতীয় প্রেসক্লাবে সন্ত্রাসবাদ দমনে জাতীয় ঐক্য শীর্ষক আলোচনায় দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় অভিযোগ করেন, জঙ্গিবাদ দমনে সরকার ঐক্য চায় না। গুলশানের হোলি আর্টিজানের ঘটনায় সরকার জঙ্গি হামলার আদর্শিক উদ্দেশ্য জানতে ব্যর্থ হয়েছে বলেও মনে করেন গয়েশ্বর রায়।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি