ঢাকা, মঙ্গলবার   ২১ এপ্রিল ২০২৬

কৃষ্ণাঙ্গ ও পুলিশের মধ্যে বিরোধ বন্ধ করে একসাথে চলার আহ্বান ওবামার

প্রকাশিত : ১৭:১২, ১৫ জুলাই ২০১৬ | আপডেট: ১৭:১২, ১৫ জুলাই ২০১৬

Ekushey Television Ltd.

যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক সময়ে কৃষ্ণাঙ্গ ও পুলিশের মধ্যে তৈরি হওয়া বিরোধ বন্ধ করে সবাইকে একসাথে চলার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। বর্ণবাদ নিয়ে সহিংসতা বিষয়ে এবিসি নিউজ আয়োজিত এক অনুষ্ঠানে বারাক ওবামা এ’কথা বলেন। এ’সময় দুই পক্ষের মধ্যে ভুল বোঝাবুঝির অবসান হওয়া উচিত বলে জানান তিনি। অনুষ্ঠানে ওবামা বর্ণবাদ নিয়ে তার ছেলেবেলার অভিজ্ঞতা বর্ণনা করেন। চলতি মাসে যুক্তরাষ্ট্রে পৃথক ঘটনায় পুলিশের গুলিতে দুই কৃষ্ণাঙ্গ নিহত হয়। এর প্রতিবাদে বেশ কয়েকটি অঙ্গরাজ্যে বিক্ষোভ করে কৃষ্ণাঙ্গরা। টেক্সাসে বিক্ষোভের এক পর্যায়ে প্রতিবাদকারীদের সঙ্গে সংঘর্ষে পাঁচ পুলিশ সদস্য নিহত হয়।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি