ঢাকা, মঙ্গলবার   ২১ এপ্রিল ২০২৬

মুন্সীগঞ্জের দঘীরপাড় ট্রান্সপোর্টের ৮ বাস জব্দ

প্রকাশিত : ১৫:৫৩, ১৬ জুলাই ২০১৬ | আপডেট: ১৫:৫৩, ১৬ জুলাই ২০১৬

Ekushey Television Ltd.

অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রী দুর্ভোগের অভিযোগে ঢাকা-মুন্সীগঞ্জ সড়কে মুন্সীগঞ্জের লিচুতলা এলাকায় দিঘীরপাড় ট্রান্সপোর্টের ৮টি বাস জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। শনিবার সকালে ট্রান্সপোর্টের মালিককে ৪ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুল আল-মামুন। নির্বাহী ম্যাজিষ্ট্রেট জানান, ঢাকা-মুন্সীগঞ্জ সড়কে সরকার নির্ধারিত ভাড়া ৪৩ টাকা হলেও দিঘীরপাড় ট্রান্সপোর্ট পরিবহনের বাসগুলো যাত্রী প্রতি ৬০ টাকা আদায় করছিল। এছাড়া বাসে অতিরিক্ত যাত্রী সিট স্থাপন করে দুর্ভোগ সৃষ্টি করার কারণে মালিককে জরিমানা করা হয়েছে।
Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি